• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২২:৪৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নাস্তা করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত

৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৪:৪৩

নাস্তা করতে গিয়ে ট্রাকচাপায় দুই যুবক নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশালে মধ্যরাতে মোটরসাইকেলে করে নাস্তা করতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

২ জানুয়ারি শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। পুলিশ জানায়, তারা দুজনই রূপাতলী এলাকায় অবস্থিত এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

Ad

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী জিহাদ জানান, রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে নাস্তা করতে যাচ্ছিলেন জুয়েল ও রাসেল। এ সময় ঝালকাঠিগামী মালবোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৫৪৫) বেপরোয়া গতিতে এসে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আল মামুন উল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us