• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু

২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৭:২৯

লালমনিরহাটে অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

Ad

২৫ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আনসার খার পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন মহিষখোচা দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

স্থানীয়রা জানান, মহিষখোচা থেকে আদিতমারী অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশা আনসার খার পুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে নিচু ধানক্ষেতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলাম মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশার চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন,  ‘মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us