• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে তেলবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদলের দুই সদস্য নিহত

১ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪২:১৭

সীতাকুণ্ডে তেলবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদলের দুই সদস্য নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Ad

এসময় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আব্দুল মালেক মানিকের ছেলে মো. আরিফ (২৪) ও একই এলাকার মৃত হাছি মিয়ার ছেলে মো. জুয়েল (২৫) নামের দুই যুবক নিহত হন। নিহতরা দুজনই ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম।

Ad
Ad

স্থানীয় নাজিম উদ্দীন জানান, রাত ৮ টা ৩৫  মিনিটের দিকে ভাটিয়ারী বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে ঢাকামুখী সড়কে বেপরোয়া গতির মুসকান কোম্পানির একটি তেলবাহী গাড়ি তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, ঢাকামুখী সড়কে একটি তেলবাহী গাড়ির ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us