• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

১৪ জুন ২০২৫ সকাল ০৯:৩৮:০০

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ নিজপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে লাভলু (২১) ও রংপুর জেলা শহরের ঘাঘট এলাকার আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩২)।

Ad

আহতরা হলেন, নিহত লাভলুর ভগ্নিপতি নুরুজ্জামান (৩০), সুজন (২৮) ও নিহত আলমগীর হোসেনের শ্যালক ডিমলা উপজেলার 
শালহাটি এলাকার জামিয়ার রহমানের ছেলে মহিফুল (২৩)।

Ad
Ad

১৩ জুন শুক্রবার পৃথক স্থানে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মীরগঞ্জ-টেংগনমারী সড়কের কালকেওট কবরস্থানের সামনে একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লাভলু (২১) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় তারই ২ ভগ্নিপতি নুরুজ্জামান (৩০) ও সুজন (২৮)। আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একই দিন সন্ধ্যার দিকে জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘির পাড় নামক এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল স্লিপ করে পাকা রাস্তার উপর পড়ে আলমগীর হোসেন (৩২) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আহত হয় তার শ্যালক ডিমলা উপজেলার শালহাটি এলাকার জামিয়ার রহমানের ছেলে মহিফুল (২৩)। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ২টি ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us