• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২০:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫৬:৪৪

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

Ad

২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় উপজেলার কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধব রায় (২৪) ও দীপু রায় (৩০)।

Ad
Ad

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও বীরগঞ্জ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।

এ বিষয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ জানান, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলর চালক মাধব রায় নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা দীপু রায়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনিও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us