• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৭:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

২ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৭:৪৯

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ নামে ট্রাক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ও বাসের চালক।

Ad

২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ট্রাক শ্রমিক রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের ট্রাক চালক মো. মুন্নাফ ও ঢাকার সাভার উপজেলার নয়ানগর কুন্দ্রা এলাকার সেলফি বাসের চালক মো. নুর হোসেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক রফিক শেখের মৃত্যু হয়। 

তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাক চালক মুন্নাফ ও বাসের চালক নুর। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও বাসকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us