• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৮:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আদমদীঘিতে বাসের ধাক্কায় অটোচালক নিহত

৯ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯:৪৪

আদমদীঘিতে বাসের ধাক্কায় অটোচালক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নৈশকোচের ধাক্কায় মাসুদ রানা (৩৭) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ৯ মার্চ বৃহস্পতিবার ভোর ৫ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

নিহত মাসুদ রানা উপজেলার সুদিন গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকা-নওগাঁ সড়কে বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাচ্ছিলেন মাসুদ রান। এসময় ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি নৈশকোচের ধাক্কা লাগে। এতেকরে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই চালকের মৃতদের উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us