• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

৫ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬:১৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

Ad

৫ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেল যোগে ইমরান শেখ ও নাইম শেখ ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us