• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ২০

২০ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৩৭:১১

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ জন।

Ad

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতের নাম আব্দুর রব (৭০)। তিনি পথচারী ছিলেন।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হয় কমপক্ষে ২০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us