• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:৪৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশজুড়ে তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস

১৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১০:৪১

দেশজুড়ে তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস

অনলাইন ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

১২ এপ্রিল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

Ad
Ad

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad

পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। ১৬ এপ্রিল দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলেও (রাজশাহী, রংপুর, খুলনা) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিন (১৪ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বর্তমানে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

উল্লেখ্য, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us