• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫০:৪৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : শিবির সেক্রেটারি

৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:০৯

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : শিবির সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

Ad

৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

Ad
Ad

তিনি লিখেছেন, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল। মনে রেখ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকেল চারটা পর্যন্ত। এরই মধ্যে বেশিরভাগ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৫:০৪





হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯



Follow Us