অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
১৬ মে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এই সময়ে মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available