• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

১৬ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৫৭:১৮

বগুড়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ মানু মিয়া (৩০) এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট  বসিয়ে তাকে আটক করা হয়।

Ad

আটক মানু মিয়া রংপুরের গঙ্গাচড়ার এমদাদুল হকের ছেলে। র‍্যাবের দাবি, মানু পেশাদার মাদক কারবারি।

শুক্রবার রাত ৮টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

Ad
Ad

তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি হানিফ পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশি করে হানিফ পরিবহনে যাত্রীবেশে থাকা মানুকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us