• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৯:৫৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীমঙ্গলে জটিল রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

২৪ আগস্ট ২০২৩ দুপুর ০২:০০:১১

শ্রীমঙ্গলে জটিল রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তর।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

সমাজসেবা অফিসার শোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, কৃষক লীগের আহ্বায়ক আবু তালেব বাদশা, আওয়ামী লীগ নেতা মামুন আহমেদ, যুবলীগ নেতা সাবের আহমেদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১



Follow Us