• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০৯:১৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গাতে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৯:৪৮

মাটিরাঙ্গাতে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Ad

২ আগস্ট বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাছিম বিল্ল্যাহসহ চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ে ৩ জন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ৪ জন, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে ২ জন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৪ জন ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ১ জন।

এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পড়ালেখার বিকল্প নেই, পড়ালেখা করতে হবে। পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশুনার পাশাপাশি সমাজ সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us