• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:০৩:১৩ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে আদালত অবমাননা, নারী চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪২

জামালপুরে আদালত অবমাননা, নারী চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে আদালত অবমাননা করায় সানজিদা ইসলাম নামে এক নারী চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ওই চিকিৎসকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

১ জুলাই বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সানজিদা ইসলাম জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন (গাইনী) হিসেবে কর্মরত রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২৫ সালের বকশীগঞ্জ থানার একটি গণধর্ষণ মামলায় মেডিকেল সনদ দাখিল করেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক সানজিদা ইসলাম। এই মামলায় সাক্ষী হওয়ায় আদালত বার বার ওই চিকিৎসককে হাজির হতে বললেও তিনি হাজির না হওয়ায় ২৯ জুন তাকে শোকজ করে ১ জুলাই সাক্ষী প্রদানের জন্য বলা হয়। কিন্তু ডা. সানজিদা ইসলাম আদালতে সাক্ষী দিতে না আসায় ট্রাইব্যুনালের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ২৫০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us