• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫২:০৮ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মদ-গাজা-ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

১১ জুন ২০২৬ বিকাল ০৩:১৩:০৫

নারায়ণগঞ্জে মদ-গাজা-ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

১০ জুন বুধবার রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাজিদুর রহমান।

গ্রেফতাররা হলেন- মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) ও দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেফতারদের দেহ তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকগুলো জব্দ করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাজিদুর রহমান বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি!
গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি!
১১ জুন ২০২৬ বিকাল ০৪:১৯:২৪









Follow Us