রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বসতবাড়িতে ইয়াবা ট্যাবলেটসহ মিলন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১১ জুন বৃহস্পতিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মিলন উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদক বিরোধী অভিযানে নিজ বাড়িতে মিলনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে বসতবাড়ির শয়নঘর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭৭ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির দুই হাজার আটশত টাকা জব্দ করে পুলিশ। এ ব্যাপারে মামলা রুজ করা হয়েছে এবং বৃহস্পতিবার মিলনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available