• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০৭:২৪ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

‎কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

২৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১১:১৯

‎কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

‎সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ‎নীলফামারীর কিশোরগঞ্জে নূর হক (১০) নামে এক কিশোর দাদির শয়নঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২২ এপ্রিল বুধবার উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত বীরচরণ সর্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কিশোর ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, নূর হক সকালে পরিবারের অগোচরে দাদির ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার দাদা অহেদুল ইসলাম ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে মরদেহ নিচে নামান। পরিবারের দাবি, নিহত নূর হক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:০২

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু
নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু
২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৪:০১



Follow Us