• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৫৪:১৪ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে গাঁজাসহ নারী আটক

২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১১

বদলগাছীতে গাঁজাসহ নারী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ সুমি রানী (২৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২০ এপ্রিল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের জোর পুকুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুমি রানীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তার কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি।

বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের নজরকাড়া লুকে পূজা চেরি
ফের নজরকাড়া লুকে পূজা চেরি
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৫:১৬



শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬ সকাল ১০:১২:১৭


টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪২:৫৮


বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
বদলগাছীতে গাঁজাসহ নারী আটক
২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫:১১


Follow Us