বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের নাশকতার একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৯ এপ্রিল রোববার দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধীতার কারণে আদালতের বিচারক তাদের নামঞ্জুর করে কারাগারে পাঠান।


কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।

আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ফটো, আক্কাস আলী, ইউপি সদস্য আবদুর রহমান মুন্সি ও শ্রমিক লীগ নেতা ইয়াহিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এই নেতারা।
রোববার দুপুরে তারা জামালপুর কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন; কিন্তু জজ কোর্টের পিপি আনিছুজ্জামান গামা আসামিদের জামিনের বিরোধীতা করলে আদালত ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available