• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:০২:৪৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যা নদী থেকে প্রাইভেটকার ও চালককে উদ্ধার

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫০:০২

শীতলক্ষ্যা নদী থেকে প্রাইভেটকার ও চালককে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ ফেরি ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম।

Ad
Ad

ফায়ার সার্ভিস জানায়, নবীগঞ্জ ফেরিঘাট থেকে সদর উপজেলার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফেরি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও নদী থেকে তীরে তোলা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

Ad

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দ্রুত চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গাড়িটিও পরে উদ্ধার করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩২:০৪





মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৪১

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৩৬



বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২


Follow Us