• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:০৭ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছাড়লেন হকাররা

১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৫:২২

উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছাড়লেন হকাররা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে ঘোষিত উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা, ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফিরেছে স্বস্তি।

১৩ এপ্রিল সোমবার সকাল থেকেই শহরের চাষাড়া, কালির বাজারসহ আশেপাশের এলাকাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

Ad
Ad

এর আগে, রোববার রাতের মধ্যেই অধিকাংশ হকার তাদের অস্থায়ী দোকান, টং ও ভাসমান স্টল সরিয়ে নেন। সোমবার সকালে চাষাড়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতে নেই আগের সেই ভিড়। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করছেন।

Ad

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই হকারদের মধ্যে চাপা উদ্বেগ তৈরি হয়। অভিযানের মুখোমুখি না হয়ে অনেকেই স্বেচ্ছায় ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন তারা। উত্তর চাষাড়া এলাকার বাসিন্দা শিহাব বলেন, “প্রতিদিন এখানে হাঁটা দায় হয়ে যেত। আজকে এসে দেখলাম পুরো জায়গা খালি। এটা সত্যিই স্বস্তির।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ থেকে শহরের বঙ্গবন্ধু সড়কে কোনো হকার বসতে পারবে না। তবে হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জ এলাকাবাসীর অগ্রাধিকার দেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us