বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নিজ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

মুরাদ হোসেন বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যথাযথ মর্যাদায় বকশীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন করা হবে।
প্রস্তুতি সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নাইম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এশিয়ান টেলিভিশন এর বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তফা গাজী, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিন্দু মারাকসহ গণমাধ্যম কর্মী, অধিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ইউএনও মুরাদ হোসেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available