• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ০৮:১৮:১৮ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৬:০৭

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো. লাল চান বাদশা নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

৫ এপ্রিল রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ পৌরসভার জগদল ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা।

Ad
Ad

আটক মো. লাল চান বাদশা বীরগঞ্জ পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মো. তারা মিয়ার ছেলে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ বীরগঞ্জ পৌরসভার জগদল ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এবাং স্থানীয় জনগণের সহায়তায় ১ জন মাদক সেবনকারীকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজা কার্যকর হওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বীরগঞ্জ থানা হাজত থেকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:০৫




Follow Us