• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:১২ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৩:০০

নোয়াখালীতে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

৩ এপ্রিল শুক্রবার নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

গ্রেফতার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।

Ad

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে হিফজ বিভাগের ছাত্রদের সঙ্গে অশ্লীল আচরণ করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীও একই মাদরাসার ছাত্র।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিশুকে ঘুম থেকে তুলে বলৎকারের চেষ্টা করেন। ঈদের ছুটিতে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার দুপুরে শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ‘শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০৯










Follow Us