• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৭:০৫ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৮:১৬

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের শিশুকন্যা সাফা মারা গেছে।

৩ এপ্রিল শুক্রবার ভোর রাতে শিশুটি মারা যায়। মারা যাওয়া সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

Ad
Ad

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল। এর আগে ২ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হল।

Ad

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ- যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তীব্র গরমে আখের রসের উপকারিতা
তীব্র গরমে আখের রসের উপকারিতা
৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৪:২৩






Follow Us