ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: মোটরসাইকেলের তেল নিতে গিয়ে লাইনেই দ্বন্দ্ব। সেই দ্বন্দেই যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
২ এপ্রিল বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার আড়ামবাড়িয়া এলাকার একটি তেল পাম্পে এ ঘটনা ঘটে।


ছুরিকাঘাতে আহত উজ্জল হোসেন (৩৭) উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামাড়ী এলাকার আকমল হোসেনের ছেলে।

আহত উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, চলমান সংকটের মধ্যে মোটর সাইকেলে তেল নিতে ফিলিংস্টেশনের লাইনে দাঁড়িয়ে ছিলাম। সেখানে উপস্থিত বাইকারদের মধ্যে বিশৃঙ্খলা দেখে সবাই শান্ত থেকে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল নেওয়ার পরামর্শ দেই। এ নিয়ে কয়েকজন নিজেদের মধ্যে বিতর্ক বাঁধিয়ে দেয়। এক পর্যায়ে আমাকে পিছন থেকে কে বা কাহারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
উজ্জ্বল হোসেন বলেন, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেখানে বিশৃঙ্খলা দেখে উপস্থিতিদের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পেট্রোল নেওয়ার জন্য অনুরোধ করি। এ নিয়ে কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কে বা কারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তেল নিতে আসা ইকবাল হোসেন বলেন, এখানে প্রায় ২ শতাধিক মোটর সাইকেল তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। হঠাৎ দেখি গন্ডগোল লেগে গেছে। এর মধ্যে একজনের শরীর দিয়ে দেখি রক্ত ঝরছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, তেল পাম্পে ছুড়ি কাঘাতের ঘটনা শুনেছি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি ছুরির আঘাত না। কাচ জাতীয় ধারালো কিছু হতে পারে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available