• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:৩১ (04-May-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই হাসপাতালকে জরিমানা

১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৪৩

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

১ এপ্রিল বুধবার সকালে চাটখিল উপজেলায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

Ad
Ad

অভিযানে চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Ad

অন্যদিকে, নবজাতক শিশু হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর হয়নি।

অভিযানে সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর ডা. আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ইউএনও মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আসামে বড় জয়ের পথে বিজেপি
আসামে বড় জয়ের পথে বিজেপি
৪ মে ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৬



Follow Us