• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ রাত ০৮:১৩:২৩ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৭:৫১

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় মোট ৬ জন নিহত হয়েছেন। 

১ এপ্রিল বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক ও মোস্তফা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

Ad

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং জড়িত যানবাহন শনাক্তে চেষ্টা চলছে।

অন্যদিকে, চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় লরিচাপায় ইবনে তাইম নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়। সে স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক লরিটি আটক করেছে বলে জানা গেছে। তবে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, একই মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

একই দিনে মহাসড়কের নিমসার এলাকাতেও আরেকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৭

সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৪০


সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭


Follow Us