ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক শিশুকে নির্যাতনের অভিযোগে আশ্রব আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ছেড়ে দেওয়া হয়।


পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতার আশ্রব আলী ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা।
নির্যাতিত শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available