রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার উপহার হিসেবে দেয়া খেজুর পটুয়াখালীর রাঙ্গাবালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব খেজুর বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে খেজুর তুলে দেওয়া হয়।


সৌদি আরবের বাদশার প্রতিষ্ঠিত মানবিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে বাংলাদেশে খেজুর উপহার পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, রাঙ্গাবালী উপজেলার জন্য ১৬ কার্টুন খেজুর উপহার হিসেবে পাওয়া গেছে। এসব খেজুর উপজেলার ৩৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। তিনি আরও জানান, শুক্রবার প্রথম ধাপে ১২টি প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোতে শনিবার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available