নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


আটকরা হলেন, মো. রতন মিয়ার ছেলে মো. কাউসার (৩৫), সোহেল মোল্লার ছেলে দীপু মোল্লা (৩০), ইমান আলীর ছেলে রুবেল (৩২), আমির আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং মৃত আ. ছামাদ মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ ছিল। এতে কৃষিজমি নষ্ট হয়ে পরিবেশেরও ক্ষতি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ফসলি জমি কেটে মাটি বিক্রির মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available