• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

১৬ জুলাই ২০২৩ দুপুর ০১:১৪:৫১

বেলকুচিতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ জুলাই শনিবার রাত ৮ টার সময় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

Ad

নিহত রুবেল হোসেন বেলকুচি পৌর এলাকার চালা সাত মাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে মাঝে মাঝে বসে থাকত রুবেল। ওইদিনও সে বসে ছিল। হটাৎ করে দুর্বত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মরিয়ম খাতুন জানান, আনুমানিক সাড়ে ৭ টার দিকে একটা অপরিচিত ছেলে আমার কাছে এসে ব্যান্ডেজের গজ চায়। আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন আমাকে বলে, কে যেন রুবেলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। এই কথা শোনার পর আমার সহকর্মীকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে দেখি, রুবেল মারাত্মকভাবে জখম হয়ে পুকুর পাড়ে পরে আছে। অবস্থার বেগতিক দেখে তাকে খাঁজা এনায়েতপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনাটি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us