সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)’র সাথে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রোববার বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জনসাধারণের উন্নয়ন, জনগণের সেবা নিশ্চিত, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available