• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪৫:২৪ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

৭ মার্চ ২০২৬ সকাল ০৯:২৯:০৮

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় দেওভোগ আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নিচ তলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

Ad

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us