• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:১৮:০৮ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন, ৬ জনের কারাদণ্ড

৫ মার্চ ২০২৬ দুপুর ০১:০০:১০

শরীয়তপুরে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন, ৬ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

৪ মার্চ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রাফসান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানাটির কার্যক্রম বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Ad
Ad

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে বায়ু, মাটি ও পানি দূষিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

Ad

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। তিনি বলেন, অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সক্রিয় ভূমিকা পালন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us