লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলদার এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যাহ নির্বাচিত হয়েছেন।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলদার ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজির আহমেদ পেয়েছেন ১৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যাহ ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নূর উদ্দিন বাবুল পেয়েছেন ১৪৬ ভোট।

সহ-সভাপতির দুটি পদে আবদুল মজিদ ২১৬ ভোট ও মো. আবুল খায়ের ভূঁঞা ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সম্পাদকের দুটি পদের জন্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ১৭৬ ভোট পেয়ে মোহাম্মদ ফখরুল ইসলাম জুয়েল প্রথম এবং ১৭৩ ভোট পেয়ে চাঁদমনি মোহন দ্বিতীয় সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই পদের অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. ইউছুফ আজম সিদ্দিকী পেয়েছেন ১১২ ভোট, আবু ইউসুফ ৯১ ভোট এবং মো. আনিসুল ইসলাম ৮৪ ভোট।
পাঠাগার সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন মুহাম্মদ মোশারফ হোসাইন। তিনি পেয়েছেন ২৯২ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী আনাস কামাল পেয়েছেন ৬৪ ভোট। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন (১) ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হোসেন তামিম পেয়েছেন ১২০ ভোট এবং আকবর হোসেন ৯১ ভোট।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর সমিতির নেতৃত্ব দেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available