মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ২১ লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল।


গ্রেফতাররা হলেন- মোছা. সুলতানা খাতুন (৪৫), স্বামী- মো. মোবারক হোসেন এবং মো. মোবারক হোসেন (৫৫), পিতা- মৃত মহসিন আলী। উভয়ের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১,৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো।
এছাড়া তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত। বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তাদের নামে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে ১০০-২০০ টাকা দিয়ে সেসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত। এ বিষয়ে পুলিশ জানাই গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available