• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:২৭:১৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা এমপির

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৯:০৭

মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা এমপির

শরীয়তপুর প্রতিনিধি: মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন।

২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শরীয়তপুরের সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

সফিকুর রহমান কিরন বলেন, ‘কেউ মাদক ডিলারকে ধরিয়ে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

Ad

এমপি বলেন, ‘প্রমাণ সহকারে মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। আর সেই পুরস্কারের টাকা আমার কাছ থেকে গোপনে নিয়ে যাবেন।’

নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতে এ কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us