• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৩:৩৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে আওয়ামী লীগের ছয় নেতা আটক

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৪:৩৭

নোয়াখালীতে আওয়ামী লীগের ছয় নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

Ad
Ad

এর আগে ২০ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

আটকরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মনির আহমদের ছেলে হুমায়ন কবির (৪০), একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), একই এলাকার ‍মৃত সামসুল হকের ছেলে সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত শফি উল্লাহর ছেলে শরিয়ত উল্লাহ (৪০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২০ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৭:৩৩



Follow Us