• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে নিখোঁজের ৬ দিন পর ২ স্কুল ছাত্রী উদ্ধার

১১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮:১৫

রাজাপুরে নিখোঁজের ৬ দিন পর ২ স্কুল ছাত্রী উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ৬ দিন পর ২ স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন,  ৯ম শ্রেনীতে পড়ুয়া সানজিদা আক্তার মীম ও ৭ম শ্রেনীতে পড়ুয়া মারিয়া ইসলাম শিমু। উদ্ধার হওয়া ছাত্রীদের দুজনই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

Ad

এ ঘটনায় ১১ জুলাই মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা। তিনি জানান, ৪ জুলাই বিকেলে ২ স্কুল ছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৫ জুলাই রাজাপুর থানায় নিখোঁজদের সন্ধানে সাধারণ ডায়েরি করে তাদের পরিবার। ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার একটি বাসায় নিখোঁজ ঐ দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে ঐ দুই শিক্ষার্থীকে রাজাপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুালিশ।

Ad
Ad

পুলিশ সুপার আরও জানান, রাজাপুরে ঘটে যাওয়া সর্বশেষ ধর্ষণের ঘটনাসহ সকল ঘটনায় অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us