• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:১২:৩৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার ১

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:০৯

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভুয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।

১৯ ফেব্রুয়ারি ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনও র‌্যাব বা পুলিশের সোর্স, আবার কখনও ডিবি বা র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। তার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে।

Ad

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন। এছাড়া র‌্যাব ও পুলিশের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিতেও অভিযুক্তের নাম রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০




Follow Us