• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৫:৫৯ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

ফেসবুকে ‘ক্ষমা করে দিবেন’ লিখে বিএনপি নেতার আত্মহত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০১:০৯

ফেসবুকে ‘ক্ষমা করে দিবেন’ লিখে বিএনপি নেতার আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবুরহাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক ও ব্যক্তিগত সংকটের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

Ad

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার টানাপড়েন চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে। মৃত্যুর আগে ১৬ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, ইউসুফ কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে তিনি একটি ছুরি হাতে নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে রাতের কোনো এক সময় তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:৪৭





Follow Us