• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে নিহত ২

১১ জুলাই ২০২৩ দুপুর ০১:০২:৩৭

নেত্রকোনায় ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে নিহত ২

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হচ্ছেন- নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) এবং রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ইট বোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুইজন ইটের নিচে চাপা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us