• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৩২:০৭ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

হোমনায় প্রবাসীর স্ত্রীসহ ২ শিশুকে হত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:৪৫

হোমনায় প্রবাসীর স্ত্রীসহ ২ শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৭ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- মনিপুর গ্রামের বাসিন্দা ও প্রবাসী জহিরুল হোসেন স্ত্রী সুখি আক্তার ও তার চার বছরের সন্তান হোসাইন। অপর নিহত হলেন- সুখি আক্তারের দেবর সত্তার হোসেনের ছয় বছর বয়সী ছেলে জুবায়ের।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার মধ্যরাতের রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us