• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৩০:১৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৭

ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামায়াতের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয়ের পরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল তার নেতাকর্মীদের নিয়ে গুলশানের বাসভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Ad
Ad

ফুলেল শুভেচ্ছা জানাতে বাসভবনে আসায় ড. মোশাররফ জামায়াত নেতা মনিরুজ্জামান বাহলুলকে ধন্যবাদ জানান। এই সময় ড. খন্দকার মোশাররফের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

Ad

ঘোষিত ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী, ড. খন্দকার মোশাররফ হোসেন ৫৯,৮০৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দির গ্রামের বাড়ি গয়েশপুরে ‘শান্তির নীড়’ বাসভবন এবং রাজধানীর গুলশানে বিলকিস ভিলায় দলীয় নেতাকর্মী, নানা শ্রেণি-পেশার সুহৃৎ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন।  

সবাই ড. মোশাররফকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, দোয়া করেন। ফুলে ফুলে আচ্ছাদিত হয়ে যায় তাঁর দাউদকান্দির গয়েশপুরের ‘শান্তির নীড়’ ও গুলশানের বিলকিস ভিলা। ড. মোশাররফ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেন এবং ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১


Follow Us