• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৬:২৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার

রাজশাহী ব্যুরো: র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Ad

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।

Ad
Ad

গত রাতেই পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রামদা-৪টি, হাসুয়া-৫টি, ছুরি-৫টি, কুঠার সদৃশ টাঙ্গি-১৮টি, হাতলযুক্ত হ্যামার-২টি রয়েছে। উদ্ধার আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১





অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
অনলাইনে ভোটার নম্বর জানবেন যেভাবে
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৪

ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪


Follow Us