বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দলের প্রার্থীতে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির প্রার্থী ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়েছে।

২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা মৎস্যজীবী দলের পক্ষে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।


এসময় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে বিগত বিএনপির আমলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলায় মিল্লাতের করা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন নেতা কর্মীরা।
এসময় সুযোগ সন্ধানী দলের খপ্পরে না পড়তে ভোটারদের প্রতি অনুরোধ করেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available