• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৫:৩৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:২৯

কাউনিয়ায় সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

Ad
Ad

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রশাসনের মো. ফারুক হাসান, মো. হায়দার আলী, মো. হুমায়ুন কবীর, মো. সোহেল রানা, মো. আব্দুস সালাম, কাউনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাদেকুল ইসলাম এবং মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

তারা দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের পাশাপাশি কর্মচারীবান্ধব নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাউনিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
যে ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:৫০

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:২২


প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো ভারত
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১২:৫৬


Follow Us